বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ালেন তারিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৯৫)
X

সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে  পদত্যাগপত্র জমা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে সহসম্পাদক পদে প্রার্থী হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আইনগতভাবে পদে বহাল থেকেও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকলেও তিনি এটিকে নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক মনে করেছেন। এ কারণেই দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করেছেন বলে জানান তিনি।

মো. তারিকুল ইসলাম বলেন, তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র দাখিল করেছেন এবং এটি দ্রুত গৃহীত হবে বলে আশা করছেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সহকর্মী আইনজীবীদের সহযোগিতা এবং দেশবাসীর দোয়া কামনা করেন।


তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি ‘সবুজ প্যানেল’ থেকে সহসম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা বহাল রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

এর আগে, পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি বিজয়-৭১ ভবনের বিচারপতি এ কে এম জাহিরুল হকের কোর্টে দায়িত্বে আছি। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭-এ আমি ‘সহসম্পাদক’ পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়াছি বিধায় অদ্য সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হইতে পদত্যাগ করিলাম।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝