রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় সরানোর পদক্ষেপ বন্ধ রাখতে মন্ত্রণালয়কে উকিল নোটিশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৫৮)
X

এবার হাইকোর্টের আদেশ অমান্য করে সুপ্রিম কোর্ট সচিবালয় মন্ত্রণালয়ে স্থানান্তরের পদক্ষেপ নেওয়ায় আদালত অবমাননার অভিযোগ এনে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

আজ মঙ্গলবার (৫ মে) এই নোটিশটি পাঠিয়েছেন শিশির মনির। নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির নিজেই। তিনি জানান, হাইকোর্টের আদেশ অমান্য করে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন মন্ত্রণালয়ে স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা সুস্পষ্ট আদলত অবমাননা। এ বিষয়ে আপিল বিভাগেরও কোনো আদেশ নেই। এ কারণেই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির দুই সপ্তাহের ভেতর এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানিয়েছেন শিশির মনির।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝