রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল পর্যায়ক্রমে এক বছরের মধ্যে চালু হবে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:০১ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৮:০৫ পিএম  (ভিজিট : ৫৩)
X

দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি পর্যালোচনা বৈঠকে ২৫টি পাটকল ও ২৫টি বস্ত্রকল পুনরায় চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি বিস্তারিতভাবে উপ¯’াপন করেছি। বেশ কয়েকটি পাট ও বস্ত্রকল বেসরকারি-খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই ৫০টি মিল পুনরায় চালু করার কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য কর্মসং¯’ান ও বিনিয়োগ সৃষ্টি হবে। চলতি বছরের মধ্যেই আরও ছয়টি কারখানা পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি।

আসন্ন ঈদুল আজহায় কোনো কাঁচা চামড়া যেন নষ্ট না হয় সেটা নিশ্চিত করতে ডেপুটি কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার মসজিদ ও মাদ্রাসার ইমামদের চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, দামের অসন্তোষের কারণে মানুষ অনেক সময় চামড়া ফেলে দেয়। কারণ, নষ্ট হয়ে গেলে চামড়ার কোনো মূল্য থাকে না। তাই পচন রোধে সরকারি খরচে চামড়ায় লবণ ব্যবহার করা হবে।

আ.দৈ./ এম.এস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝