রাজবাড়ীতে অবৈধ কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইয়ং বাংলা চারকোল লিমিটেড নামের চারকোল কারখানায় (পাটখড়ির ছাই থেকে কার্বন তৈরির কারখানা) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পরিবেশ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৩রা মে) বিকেলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী।
জানা গেছে, ইয়ং বাংলা চারকোল লিমিটেড নামের এই চারকোল কারখানায় পাটখড়ি পুড়িয়ে পাটখড়ির ছাই থেকে কার্বন তৈরি করা হতো।পাটখরি পোড়ানোর কারণে মারাত্মক ধোঁয়ার সৃষ্টি হতো।কালো ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যেত।এই ধোঁয়াতেই মারাত্মকভাবে পরিবেশ দূষিত হয় এবং যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।দীর্ঘদিন ধরে চারকোল কারখানার কালো ধোঁয়া দেখে স্থানীয়রা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেই।
সেই অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী চারকোল কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কালো ধোঁয়ার সত্যতা পাই। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধিত আইন ২০১০) এর আওতায় পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০১৩ এর বিধি-৬(৪) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী আজকের দৈনিককে বলেন, চারকোল কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পরিবেশ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ইমরান হোসেন সহ উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম/ জাকির




















