রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডিয়ার সঙ্গে সংঘাতে যেতে চায় না সরকার : তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ১১৭)
X

সরকার গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের বিরোধ বা সংঘাতে যেতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


রোববার সকালে রাজধানীর ধানমণ্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি গণমাধ্যমকে সরকারের কার্যক্রমের যৌক্তিক সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।


তথ্য উপদেষ্টা বলেন, সরকার একটি শক্তিশালী, স্বাধীন ও প্রাণবন্ত গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। তার ভাষায়, “আপনারা সবাই সরকারের যেকোনো যৌক্তিক সমালোচনা শক্তভাবে চালিয়ে যাবেন।”


তিনি আরও বলেন, বাংলাদেশে মিডিয়া ও প্রেস ফ্রিডম পরিস্থিতি আগামী দিনে আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী।


ডা. জাহেদ উর রহমান জানান, সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময় পার হয়েছে, তাই গণমাধ্যম খাতের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আরও আধুনিক ও কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে এবং সরকারও এ বিষয়ে আন্তরিক।


তিনি আরও অভিযোগ করেন, মূলধারার গণমাধ্যমে ফটোকার্ডের মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ছে। এ ধরনের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে গণমাধ্যমকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার নীতিমালা করতে পারে, তবে তা বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়ার বিষয় নয়।


এছাড়া তিনি জানান, মিডিয়া রিফর্মস কমিশনের সঙ্গে শিগগিরই বৈঠক হবে এবং বাস্তবসম্মত সংস্কার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝