রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহেও খোঁজ মেলেনি এসআই রাকিবুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ১০৭)
X

এক সপ্তাহ পার হলেও ডিএমপির কলাবাগান থানার এসআই রাকিবুল হাসানের সন্ধান মেলেনি। তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছেনা পুলিশ। গত ২৭ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ থাকলেও ২৯ এপ্রিল একটি ব্যাংক বুথ থেকে পাঁচ হাজার টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।  

রোববার (৩ মে) কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন, ২৯ এপ্রিল গুলিস্তান এলাকার একটি এটিএম বুথ থেকে ৫ হাজার টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। তবে কে টাকা উত্তোলন করেছে, তা নিশ্চিত হতে বুথের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এছাড়া কী কারণে রাকিবুল হাসান পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন, তা এখনো জানা যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

পুলিশ জানায়, ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী পুলিশ ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান তিনি। 

এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ রয়েছে। ওই রাতেই তার নাইট ডিউটিতে থাকার কথা ছিল। 


রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

 এ ঘটনায় কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে তার সন্ধান চাওয়া হয়েছে। কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝