রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমানবহর আধুনিকায়নে বড় পদক্ষেপ: বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৫:৩৯ পিএম  (ভিজিট : ৫৬)
X

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি।


সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চুক্তির আওতায় মোট ১৪টি আধুনিক উড়োজাহাজ সরবরাহ করবে বোয়িং। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ এবং ৪টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ। 


চুক্তির আনুমানিক মূল্য প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৭ হাজার কোটি টাকা), যা বিমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। 


সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই উড়োজাহাজগুলো ধাপে ধাপে সরবরাহ করা হবে। এর ফলে দীর্ঘপাল্লার রুটে সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক রুটে সেবা আরও উন্নত হবে। পাশাপাশি ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


বিশ্লেষকদের মতে, মধ্যবিত্ত শ্রেণির প্রসার এবং প্রবাসী যাত্রী বৃদ্ধি পাওয়ায় দেশে বিমান ভ্রমণের চাহিদা দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে বহর আধুনিকায়ন ও সম্প্রসারণ সময়োপযোগী সিদ্ধান্ত। 

এদিকে, এই চুক্তিকে বাংলাদেশে বিমান খাতের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বাড়াবে না, বরং দেশের সামগ্রিক বেসামরিক বিমান চলাচল খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


উল্লেখ্য, নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩১ সাল থেকে এবং পরবর্তী কয়েক বছরে পুরো ডেলিভারি সম্পন্ন হবে বলে জানা গেছে।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝