রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সফরে পাকিস্তান স্কোয়াড ঘোষণা,পিএসএল শেষে যোগ দেবেন বাবর আজম
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৪৭ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৮:৫১ পিএম  (ভিজিট : ৬৮)
X

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। শান মাসুদের নেতৃত্বাধীন দলটি আগামীকাল রোববার ভোর সাড়ে ৪টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

তবে প্রথম ধাপের ফ্লাইটে থাকছেন না দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলার পর তিনি দলের সঙ্গে পরে বাংলাদেশে যোগ দেবেন।

একই কারণে জাতীয় দলের আরেক ক্রিকেটার খুররাম শেহজাদও প্রথম ফ্লাইটে আসছেন না। ফাইনাল শেষে তারা দুজন একই ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।

প্রথম দফার ফ্লাইটে দলের সঙ্গে আসছেন কোচিং স্টাফসহ অন্যান্য সদস্যরা। একই সঙ্গে বাংলাদেশ পেসার নাহিদ রানা-ও পিএসএল ফাইনাল শেষে একই ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

এদিকে পাকিস্তান টেস্ট স্কোয়াডে রয়েছেন শান মাসুদ (অধিনায়ক), ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিসহ একাধিক অভিজ্ঞ ক্রিকেটার।

আগামী সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে ইতোমধ্যে দুই দলের প্রস্তুতি শুরু হয়েছে।


আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝