সুপ্রিম কোর্ট বার নির্বাচনে; বিএনপি- আ’লীগ দ্বন্দ্বে উত্তেজনা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক :

বিএনপিপন্থী আইনজীবীরা এবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের আর সুযোগ দিচ্ছেন না। একই সাথে সুপ্রিম কোর্ট এলাকায় প্রতিবাদ করার সুযোগও পাবে না তারা। ফলে এসব বিষয় নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে আদালত প্রাঙ্গণে। আওয়ামীপন্থী আইনজীবীদের নির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখল করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
উল্লেখ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে জোরপূর্বক বিজয়ী ঘোষণা করে ছিলেন আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেল। পুলিশের সহযোগিতায় প্রকশ্যে ব্যালট পেপারে সিল মেরে নিজেদের বিজয়ী করে ছিলেন আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেল।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে এ ঘটনা ঘটে।এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের মনোনয়ন বাতিল করা হয়। এর প্রতিবাদে তারা দুপুর দেড়টার দিকে এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের আগেই সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।
অন্যদিকে, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আওয়ামীপন্থী আইনজীবীরা তাদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন থেকে সরে আসেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আ. দৈ./কাশেম




















