বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নিউমার্কেট এলাকায় গুলিতে প্রাণ গেল এক যুবকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৯১)
X

রাজধানীর নিউমার্কেট থানাধীন শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতনামা (৪৫) এক যুবক নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ওই এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, ওই ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে তার শরীরে পাঁচটা গুলির চিহ্ন রয়েছে।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝