রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ট্রাফিক আইনের লঙ্ঘনে ১৮৭৮টি মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২৭)
X

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৭৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল সোমবার (২৭ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
 
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ টি বাস, ১০ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫ টি বাস, ৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৭২ টি সিএনজি ও ২২৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭ টি বাস, ২৩ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১৪৪ টি মামলা হয়েছে।
 
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান,  ৬১ টি সিএনজি ও ১৬৪ টি মোটরসাইকেলসহ মোট ৩০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি, ১৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩ টি বাস, ১ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৬৫ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২৯৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০ টি বাস,  ১১ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬৭ টি গাড়ি ডাম্পিং ও ২০৮ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আ. দৈ./.কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝