রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খালেদার গাড়িবহরে হামলাকারী ছাত্রলীগের ওই লাভলুর জামিন বাতিল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৮২)
X


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও  ছাত্রলীগের সাবেক  সন্ত্রাসী নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির জামিন মঞ্জুরের ২৪ ঘণ্টার মধ্যেই তা বাতিল হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান সময়মতো জামিননামা জমা না দেওয়ার কারণ দেখিয়ে জামিন বাতিলের আদেশ দেন। আলোচিত এই মামলায় গতকাল রোববার (২৬ এপ্রিল) জামিন পান লাভলু মোল্লা শিশির।

আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন জানান, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আসামিপক্ষ জামিননামা দাখিল করতে এলে আদালত তা গ্রহণ না করে পূর্বের জামিন আদেশ বাতিল করেন। এর আগে একই আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছিরেন।

লাভলু মোল্লা শিশিরের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় বিতর্ক তৈরি হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া একটি পোস্ট নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই পোস্টকে কেন্দ্র করে ২০২৫ সালের ১৭ নভেম্বর রাতে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা তার বাসায় গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে শাহবাগ থানা পুলিশ তাকে হেফাজতে নেয় এবং সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়।

পরে গত ৫ এপ্রিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে যুক্ত করা হয়। ছাত্রজীবনে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় অংশ নিতে বের হন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে বাংলামোটর এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ি ভাঙচুরের পাশাপাশি কয়েকজন আহত হন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝