রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ: নৌবাহিনীর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ২৪)
X

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বরত এলাকায় মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রেববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। 

আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান কালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ২টি জি-থ্রি রাইফেল, ১টি  এম এ ওয়ান রাইফেল, ৮ টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয় । 

এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয় । পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। 

টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক নজরদারিবৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।

আ. দৈ./কাশেম /ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝