রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্যোন অ্যারেস্ট ইস্যুতে আইভীকে নিয়ে হাইকোর্টের রুল জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৭৭)
X

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

তার করা এক রিট আবেদনের শুনানি শেষে রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু বিষয়টি পরিচালনা করেন। রুলের বিষয়টি নিশ্চিত করে মোতাহার হোসেন সাজু জানান, ১০ মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর আরও মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

গত বছরের ৯ মে রাতে ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন, যা পরবর্তীতে আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই পাঁচ মামলায় জামিন দেন, পরে আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝