রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল, প্রস্তুত সাড়ে ৪ লাখ শিক্ষার্থী
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৪২)
X

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারা দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা।

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর ৩১টি বিষয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ শিক্ষার্থী। দেশের ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫ টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসনসংখ্যা ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন।

আবেদনের তথ্য অনুযায়ী, সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজার ২২৯টি এবং বেসরকারি কলেজে আবেদন করেছেন ৫৮ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।

উপাচার্য আরও জানান, ১৩৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি কেন্দ্র। এ ছাড়া ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝