রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৪৭ মামলা ডিএমপির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৬১)
X


রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৪৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ১১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান,  ৩৬ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২ টি বাস, ৮ টি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ১১৫ টি সিএনজি ও ২১৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১ টি বাস, ২ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২ টি বাস, ৫টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি, ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৬ টি বাস, ১ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি, ১৯৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১ টি বাস, ৫ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৪১ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৪০ টি গাড়ি ডাম্পিং ও ২৬৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝