রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানিসহ আটক-১
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৮৪)
X

চলমান বৈশ্বিক জ্বালানি তেল সংকটের প্রেক্ষিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সরকারের 'জিরো টলারেন্স' নীতির বাস্ত বায়নে দায়িত্বরত এলাকাসমূহে সক্রিয় ও তৎপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতিয়া উপজেলার তমুরদ্দি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে "বেলায়েত মটর পার্টস" নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মজুদকৃত ৮ ড্রাম তথা এক হাজার ৬শ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। 

এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে একজনকে আটক করা হয়। পরবর্তীতে, জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝