৪২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নূরুল হাসনাত মাশরাফি (২১), আনাস বিন শাহাব (২১) ও মোঃ আজাহার উদ্দিন হীরা (৪২)। আজ সোমবার (২০ এপ্রিল) রাতে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরস্থ ৩ নং রোডের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ আজাহার উদ্দিন হীরার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের ১১ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ ইমু




















