রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফ সীমান্তে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিজিবির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৩৩)
X

কক্সবাজারের টেকনাফে উপজেলার হ্নীলা সীমান্তবর্তী চৌধুরীপাড়া কাকড়া প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সন্ধায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ  হ্নীলা বিওপি’র টহলদল কাঁকড়া প্রজেক্টের চৌধুরীপাড়া পোস্ট এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় নাফ নদীর দিক থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা হাতে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের গ্রেফতারের লক্ষ্যে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, পলাতক মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝