বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
রামুতে ট্রেনের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহী
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম  আপডেট: ০৭.১১.২০২৪ ৬:৫০ পিএম  (ভিজিট : ২০৫)
X

রামু উপজেলার রশিদনগরের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় রেলে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। রামু থানা পুলিশের এএসআই বিপ্লব চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনেই ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় হঠাৎ করে রেললাইনে উঠে পড়ায় কক্সবাজারগামী ট্রেনটির সামনে পড়ে যায় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোন রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। ফলে, স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসীর মতে, রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।

প্রত্যক্ষদর্শী জসিম জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনো সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরও অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন। এলাকাবাসীর দাবি বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আ. দৈ./ কাশেম/ বিজন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝