রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএসসিসির সাবেক মেয়র তাপস দম্পতির ৬টি ক্রেডিট কার্ড অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৭৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে ৭৯ কোটি ৫৯ লাখ টাকা ও ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের সুনিদিষ্ট অভিযোগে তাদের ব্যাংকিং কার্যক্রমে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে অভিযুক্তদের নামে থাকা মধুমতি ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম অবরুদ্ধ করছেন আদালত।

আজ সোমবার (২০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ হোসেন বলেন, অভিযুক্তদের নামে থাকা মধুমতি ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এ বিষয়ে আবেদন করেন। দুদকের অভিযোগ অনুযায়ী, এই দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৭৯ কোটি ৫৯ লাখ টাকা এবং ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, এসব অর্থের উৎস অস্পষ্ট এবং আর্থিক লেনদেনে অস্বাভাবিকতা রয়েছে। তদন্ত চলাকালে তারা যাতে ব্যাংকিং সুবিধা ব্যবহার করে অর্থ সরিয়ে নিতে না পারেন, সে কারণে আদালত এসব কার্ড অবরুদ্ধ করার নির্দেশ দেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝