সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পবিত্র হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৭:০৩ পিএম  (ভিজিট : ১১৬)
X

পবিত্র হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ১৮ এপ্রিল ২০২৬  সকাল ১০ ঘটিকার সুং ফুড গার্ডেন  বিজয় নগর  আকরাম টাওয়ার মো: খাইরুল আনাম এর সভাপতিতে অনুষ্ঠিত হয় ।   

হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জাকারিয়া আর হুসাইনী, বিশিষ্ঠ লেখক গবেষক ও ইসলামীক স্কলার মাওলানা  রুহুল আমিন সাদী,  বিশিষ্ঠ উপস্থাপক ও ইসলামীক স্কলার সিনিয়র হজ্জ অফিসার আকিজ রিসোর্স মুফতী খালেদ সাইফুল্লাহ নোমানী  সহ অন্যান্যরা ।

 মাম ইন্ট্যারন্যাশনাল ট্রাভেল্স এন্ড ট্যুরস এর  ব্যকস্থাপনায় মোট ২৫ জনের একটা কাফেলা নিয়ে ২৩ শে এপ্রিল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ থেকে সৌদি এয়ার লাইনসে  পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে রওয়ানা দিবেন ।

বক্তারা বলেন, পবিত্র হজ্ব হচ্ছে ধৈর্য ও ছবরের প্রশিক্ষণ। মকবুল হজ্বের প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। আত্মঅহমিকা ও আমিত্ব বিসর্জন দিয়ে নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে হজ্বের শিক্ষা।

আমাদের দেশে দ্যুতি ছড়াচ্ছে মাম ইন্ট্যারন্যাশনাল ট্রাভেল্স এন্ড ট্যুরসএর  হজ্ব কাফেলার হজ্ব সেবা কার্যক্রম। আল্লাহর ঘরের মেহমান পবিত্র হজ্বযাত্রীদের সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি হয়ে উঠছে বাংলাদেশের হজ্ব মিশনের অবিচ্ছেদ্য অংশ । যার সেবা ও সহযোগিতায় ধীরে ধীরে এক অনন্য প্রতিষ্ঠান হয়ে উঠছে আল-মারচুচ হজ্ব কাফেলা।

বক্তারা আরো বলেন, হজে খুব বেশি প্রয়োজন হয় ধৈর্যের। যেহেতু হজের সফর দীর্ঘ হয় এবং হজের সফরে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা অন্তরে রাগের জন্ম দেয়, তাই সবরের প্রয়োজন হয়। সবরের মাধ্যমে এসব পরিস্থিতি মোকাবেলা করতে হয়। প্রচুর ধৈর্যের প্রয়োজন। এই সংযম ও আত্মনিয়ন্ত্রণ ধৈর্যের অনেক বড় প্রকার। সুতরাং অশ্লীল কথা, কাজ ও পাপাচার থেকে বেঁচে থাকার জন্য সবর ও সংযমের খুব প্রয়োজন।

মাম ইন্ট্যারন্যাশনাল ট্রাভেল্স এন্ড ট্যুরস এর হজ্ব কাফেলা আল্লাহর মেহমানদেরকে দীর্ঘ সময় ধরে যে সেবা দিয়ে আসছে। শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝