রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পল্লবীতে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা,রিকশাচালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৫৭)
X

রাজধানীর পল্লবী এলাকায় দায়িত্ব পালনকালে সালাউদ্দিন (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায় তার মৃত্যুর পর অভিযুক্ত অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রো উত্তর। গ্রেফতার চালকের নাম মো. সাগর শেখ বাবু (৩৭)। আজ শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর মিরপুরে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

তিনি বলেন, নিহত সালাউদ্দিন (৫৫) ভোলা জেলার বাসিন্দা। তিনি ঢাকার রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ‌‘মেরিট সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের’ নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে পল্লবী থানার উত্তর পল্লবী আবাসিক এলাকায় একটি অটোরিকশা প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী সালাউদ্দিন তাকে রিকশা নিয়ে প্রবেশে বাধা দেন। আবাসিক এলাকার নিয়ম অনুযায়ী রিকশা প্রবেশ নিষিদ্ধ থাকায় এ বাধা দেওয়া হয়।

অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন আরও বলেন, এ সময় অটোরিকশাচালকের সঙ্গে নিরাপত্তাকর্মী সালাউদ্দিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন সালাউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাবাগান এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে সালাউদ্দিন মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী হালিমা বেগম পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গুরুত্ব বিবেচনা নিয়ে পিবিআই ঢাকা মেট্রো উত্তর তদন্ত শুরু করে।

তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৬ এপ্রিল রাত আড়াইটার দিকে মিরপুর-১১ এলাকা থেকে অটোরিকশাচালক মো. সাগর শেখ বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অটোরিকশাচালক ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

আ. দৈ./কাশেম / ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝