বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ক্রিকেট বোর্ডের কমিটিতে নতুন মুখ, প্রতিমন্ত্রীর চাচাতো ভাই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১১২)
X

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে সপ্তাহখানেক আগে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি গঠনের পরপরই বিসিবিতে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।

মাশরুর বর্তমানে লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই লজিস্টিক কমিটির প্রধান হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

সূত্র অনুযায়ী, এই অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করে, যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল।

কমিটির সদস্যদের মধ্যে কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্যও রয়েছেন। যেমন— মির্জা ইয়াসির আব্বাস (মির্জা আব্বাসের ছেলে), সৈয়দ ইব্রাহিম আহমেদ (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে), ইসরাফিল খসরু (অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে) এবং রাশনা ইমাম (প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী)।


অন্যদিকে, বিসিবি সভাপতির পদে গত ১২ বছর ছিলেন নাজমুল হাসান পাপন। ২০২৪ সালের ২১ আগস্ট তার পদত্যাগের পর এই পদে একাধিক পরিবর্তন আসে— ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝