রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও বানাতে গিয়ে দামী আংটি হারালেন নারী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৯৩)
X

ভারতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তাপের মধ্যেই ঘটেছে এক অদ্ভুত ঘটনা। খেলা দেখতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও বানাতে গিয়ে প্রায় লাখ টাকার আংটি হারিয়েছেন এক নারী সমর্থক।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। চন্ডিগড়ের মুলানপুর স্টেডিয়ামে উপস্থিত মধু প্রিয়া নামের ওই নারী একটি ট্রেন্ডিং রিলস ভিডিও বানাতে গিয়ে বিপাকে পড়েন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত এক ট্রেন্ড অনুসারে, ভিডিও ধারণের সময় আংটি আকাশে ছুঁড়ে দেওয়ার অভিনয় করা হয়। কিন্তু মজার ভিডিও বানাতে গিয়ে সত্যিই হাত ফসকে আংটিটি পড়ে যায় এবং তা আর খুঁজে পাওয়া যায়নি।

জানা গেছে, হারানো আংটির মূল্য প্রায় ৭০ হাজার ভারতীয় রূপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকার বেশি। ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে মধু প্রিয়া লিখেছেন, ৭০,০০০ রূপির ক্ষতি হয়ে গেল, আংটিটি এখনও নিখোঁজ।


তিনি স্টেডিয়ামে উপস্থিত কারও কাছে আংটিটি পাওয়া গেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এবং প্রমাণ হিসেবে টিকিটের তথ্য দেওয়ার কথাও উল্লেখ করেছেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। অনেকে মজার ছলে মন্তব্য করেছেন, ট্রেন্ডটা ট্র্যাজেডিতে পরিণত হলো, আবার কেউ লিখেছেন ৭০,০০০ রূপির রিল পড়ে গেল। আংটি হারানোর হতাশার মধ্যেও ম্যাচে সমর্থন পাওয়া পাঞ্জাব কিংস জয় পাওয়ায় কিছুটা সান্ত্বনা পেয়েছেন ওই সমর্থক।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝