বনানীতে বিদেশি মদসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদ উদ্ধারসহ সোহাগ হাজরা (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ। গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে বনানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বনানী ই-ব্লকের ১২ নং রোডের একটি বাসায় এন্টালিয়া নামক অবৈধ সীসা বারে অভিযান পরিচালনা করে এসব অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৮ বোতল বিদেশি মদ, ৭টি প্লাস্টিকের বক্স অবৈধ সীসা, ১১টি প্রিমিয়াম সীসা স্ট্যান্ড, ১টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ ও ১টি চাবি উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ইমু




















