পাবনায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-৪
নিজস্ব প্রতিবেদক :

পাবনায় অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার (১২ এপ্রিল) বিকেল ৩ টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।পাবনা জেলার সদর থানাধীন হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভালবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আলী রোহান রাকা (২১), আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২), ও সিরাজুল ইসলাম (৩০)।
র্যাব জানায়, এই অভিযান র্যাব‑১০ এর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা কাজ, সময়োপযোগী প্রতিক্রিয়া ও দক্ষতার নিদর্শন অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম উন্মোচনে এটি একটি প্রশংসনীয় উদাহরণ। কারো কাছে যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদকের বেচাকেনা বা অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকে, তাহলে র্যাবকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আ. দৈ./ কাশেম/ ইমু




















