রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৪০)
X

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬ আজ রোববার (১২ এপ্রিল) সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ৮ টায় বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি ও অতিরিক্ত আইজিপি অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইসময় বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সেক্রেটারি এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাক সরকারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ তাকে গ্রহণ করেন। সকাল ৮ টা ৫ মিনিটে প্রধান অতিথি উপস্থিত অতিথিদের সঙ্গে ক্রীড়া সালামি গ্রহণ করেন।

 প্রধান অতিথি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের মানসিক উৎফুল্লতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক। একই সঙ্গে এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সেক্রেটারি এবং ডিসি, মিরপুর বিভাগ, মোহাম্মদ মোস্তাক সরকার। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়াচর্চার প্রসার এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর প্রধান অতিথি বেলুন উড়িয়ে আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় সর্বমোট ২০টি দল অংশগ্রহণ করছে এবং প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে পুলিশ স্টাফ কলেজ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে খেলায় পুলিশ স্টাফ কলেজ ৯ উইকেটে জয়লাভ করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝