রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মিরপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহেগ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ৫০)
X

রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে একটি  বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মিরপুর বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- সোহেল রানা (৪১) ও হানিফ (৪০)। গতকাল শনিবার রাতে মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ৮ টার দিকে ডিবি-মিরপুর বিভাগের একটি অভিযানিক টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকে অবস্থিত লাভ রোডে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে  সোহেল ও হানিফকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের দেহ তল্লাশীকালে হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের আদালতে প্রেরণ করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝