নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার
মান্ডায় হাফেজ সাইফুল হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মান্ডা এলাকার হাফেজ সাইফুল ইসলাম হত্যাকান্ডের দেড়মাস পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। উল্টো মামলার আসামীদের হুমকিতে নিরাপত্তহীনতায় ভুগছে নিহতের পরিবার। অবিলম্বে আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দানিয়েছে পরিবারটি। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহতের বোন রাফিজা আক্তার। এসময় তার স্ত্রী, মা বোনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রাফিজা আক্তার জানান, তার ছোট ভাই সাইফুল ইসলাম (৩২) কোরআনের হাফেজ। সচেতন নাগরিক হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় এলাকায় প্রতিবাদ করতো। মাদকদ্রব্য অধিদপ্তরের সহায়তায় হাফেজ সাইফুলের জীবনে নেমে আসে এই নির্মমভাবে মৃত্যু।
তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীরা সাইফুলকে নির্মমভাবে নির্যাতন করে। তাকে দেশিয় অস্ত্রসহ হামলায় আহতের নয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল ইসলাম তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল। তার স্ত্রী কোহিনুর এবং আট বছরের একটি ছেলে মিনহাজুল ইসলাম ১০ পাড়া কোরআনের হাফেজ। মা,মনোয়ার বেগম (৬৫) আজ চিকিৎসার অভাবে মৃত্যু শষ্যায়।
এ ঘটনায় থানায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি আসামি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় সাইফুল হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
আ. দৈ./কাশেম




















