রেলওয়ে কলোনিতে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর রেলওয়ে কলোনি এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বাছেদ (৪৪) ও তানিয়া (৩৭)। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরক গ্রেফতার করা হয়।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল রেলওয়ে কলোনি এ-টাইপ ১৬ নং বিল্ডিং এর ১ম সিঁড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে ৭০০ (সাত শত) পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ ইমু




















