রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈমজুদকৃত অক্টেন ও সার জব্দ বিজিবির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৫৯)
X

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে। আজ শনিবার (১১ এপ্রিল) ভোরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে সোনাইছড়ি নামক স্থান হতে অবৈধভাবে মজুদকৃত ৩৯৫ লিটার জ্বালানি তেল (অকটেন) জব্দ করা হয়। একই সময়ে টাইম বাজার এলাকা হতে ২০ বস্তা ইউরিয়া সার এবং ৪ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি তেল ও সার চোরাচালানের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফয়জুল কবির জানান, বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পাচার, কালোবাজারি এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝