রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দিনভিত্তিক, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ১২৪)
X

জ্বালানি সাশ্রয় এবং দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো এগিয়ে নিয়ে আসা হয়েছে।বিসিবি সভাপতি তামিম ইকবালের আগের দেওয়া ইঙ্গিত অনুযায়ী, আজ সিরিজের নতুন সময়সূচি চূড়ান্ত করেছে বোর্ড।

মূলত ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। আগের সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২টা বা ৩টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা শুরু হবে সকাল ১১টায়।

বিসিবির লক্ষ্য হলো সূর্যাস্তের আগে অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে ম্যাচ শেষ করা।অন্যদিকে, টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে দুপুর ২টায়।

২০ ওভারের এই ম্যাচগুলো বিকেল ৫টা ১০ মিনিটের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।ম্যাচের সময় বদলালেও পূর্বনির্ধারিত তারিখ ও ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি।


১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে কিউই বাহিনী। সিরিজের বিস্তারিত সূচি নিচে দেওয়া হলো:
ওয়ানডে সিরিজ (সকাল ১১টা থেকে শুরু):

১৭ এপ্রিল: প্রথম ওয়ানডে (মিরপুর)
২০ এপ্রিল: দ্বিতীয় ওয়ানডে (মিরপুর)
২৩ এপ্রিল: তৃতীয় ওয়ানডে (চট্টগ্রাম, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম)
টি-টোয়েন্টি সিরিজ (দুপুর ২টা থেকে শুরু):

২৭ এপ্রিল: প্রথম টি-টোয়েন্টি (চট্টগ্রাম)
২৯ এপ্রিল: দ্বিতীয় টি-টোয়েন্টি (চট্টগ্রাম)
০২ মে: তৃতীয় টি-টোয়েন্টি (মিরপুর)
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ নয়ে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান সুসংহত করতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝