রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যাপক জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনেলের
সাবেক ডিআইজি জলিল শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িয়ে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৮৩)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

এ বিষয়ে শুনানি নিয়ে আজ রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি মামলার প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আর্জি করেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে গ্রেফতার হওয়া আসামি আবদুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চান। শুনানি শেষে আগামী ১৫ দিনের মধ্যে যে কোনো দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝