রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৯০ দিনে ৩ শত অস্ত্র উদ্ধার করা হয়েছ : র‌্যাব মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:১০ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৬:১২ পিএম  (ভিজিট : ৬৯)
X

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন,অতীতে কিছু বিচ্যুতি থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রুটিগুলো সংশোধন করা গেলে ভবিষ্যতে এসব নিষেধাজ্ঞা থাকবে না বলে তিনি আশাবাদী।

র‌্যাব মহাপরিচালক বলেন, গত ৯০ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৩শ’ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০৪ জনকে। এছাড়া সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যার ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দেশি-বিদেশি অস্ত্র।

 র‌্যাব থাকবে কি না এই প্রসঙ্গে নতুন মহাপরিচালকবলেন,এই বিষয়টি নিয়ে সরকারের সিদ্ধান্ত নেবে। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র‌্যাবের প্রয়োজনীয়তা আছে। গত দেড় বছর র‌্যাব যেভাবে পরিচালিত হয়েছে, এভাবে পরিচালনা করতে পারলে ভাবমূর্তি ঠিক থাকবে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব পলাশ বলেন, আগে কিছু কাজের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এখন আমরা আমাদের কাজের দ্বারা সেটিকে মুছে দিতে চাই। চিফ প্রসিকিউটর র‌্যাবের ক্রসফায়ারের নথি তলব ও তদন্তের কথা জানিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে র‌্যাব মহাপরিচালক বলেন, বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনও বিষয়ে সহযোগিতা চাওয়া হলে র‌্যাব তা দেবে। আমাদের কাছে যা তথ্য আছে, আমরা তা দেবো। কোনো তথ্য না থাকলে তা জানিয়ে দেবো। তবে এখনও ট্রাইব্যুনাল আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।  

র‌্যাব বিলুপ্তির বিষয়ে দেশি-বিদেশি সংস্থার চাপ নিয়ে জানতে চাইলে আহসান হাবিব পলাশ বলেন, এ ধরনের সিদ্ধান্ত সরকারের বিষয়। র‌্যাবের দায়িত্ব হলো অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। র‌্যাবকে অতীতে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের কার্যক্রম পর্যালোচনা করলে বড় ধরনের অপকর্মের নজির কম। সঠিকভাবে পরিচালনা করা হলে র‌্যাব ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জলদস্যুতা ও বিচ্ছিন্নতাবাদ দমনে নতুন কোনও উদ্যোগ নেওয়া হবে কিনা প্রশ্নে তিনি আরও জানান, এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং তথ্য সংগ্রহ করে কাজ চলছে। জঙ্গিবাদ প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করলেও র‌্যাব মহাপরিচালক বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় র‌্যাব কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। 

কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ প্রকাশ করে র‌্যাব ডিজি বলেন, দেশে এ সমস্যা ক্রমেই বাড়ছে। পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে। তবে কিশোরদের আইনের আওতায় আনা অনেক সময় চ্যালেঞ্জিং। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও তথ্য অনুসন্ধানের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান। র‌্যাবের নাম পরিবর্তন বা পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমাদের অগ্রাধিকার হলো দায়িত্ব পালন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

আ. দৈ./কাশেম / ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝