রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাবরেরার বিদায়,নতুন কোচ খুঁজছে বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৫৪)
X

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কোচ পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বর্তমান চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু শনিবার (৪ এপ্রিল) নিশ্চিত করেছেন,ইতোমধ্যেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন,“আজ থেকেই নতুন কোচের সিভি নেওয়া শুরু হয়েছে। কাবরেরা চাইলে তাকে অন্য প্রার্থীদের মতোই ইন্টারভিউ দিতে হবে।”

২০২২ সালের জানুয়ারিতে কাবরেরাকে দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে দল কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখালেও ধারাবাহিক সাফল্য আসেনি। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাশিত উন্নতি না হওয়ায় কোচিং প্যানেলে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছে ফেডারেশন।

নতুন কোচ নির্বাচনে আন্তর্জাতিক অভিজ্ঞতা, যুব উন্নয়ন পরিকল্পনা এবং আধুনিক ফুটবল দর্শনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শেষে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে চূড়ান্ত প্রার্থী নিয়োগ করা হবে।

আ.দৈ/শাহরিয়ার




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝