রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাম্পে দীর্ঘ লাইন: মাঝরাত থেকে লাইনে, তবুও মিলছে না তেল
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৫৫)
X

রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফুয়েল স্টেশনে তেলের লাইনে দাঁড়িয়ে আছেন মো. আলম। খিলক্ষেত পাম্পে তেল না পেয়ে গভীর রাতে ৩টার সময় এসে তেলে সংগ্রহের লাইনে দাঁড়িয়েছেন তিনি। 

দীর্ঘ লাইনের কারণে টানা রাতজুড়ে ফুয়েল স্টেশনে দাঁড়িয়ে থেকে আজ অর্ধবেলা পার হয়ে গেলেও পাননি তেলের দেখা। তবে, দীর্ঘ অপেক্ষার পর পাম্পের অনেকটাই কাছাকাছি পৌঁছেছেন তিনি। আশা দ্রুত সময়েই মিলবে তার যানবাহনের কাঙ্ক্ষিত জ্বালানি তেল।

শুক্রবার (৩ এপ্রিল) সরকারি ছুটির দিন সকাল থেকেই রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফুয়েল স্টেশন, আসাদগেট তালুকদার ফিলিং স্টেশন, সোনার বাংলা ফিলিং স্টেশন, পরীবাগের মেঘনা ফিলিং স্টেশন ও পূর্বাচল ফুয়েল স্টেশন ঘুরে তেল পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষার চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, তালুকদার ফিলিং স্টেশনের সামনের লাইন চলে গেছে জিয়া উদ্যান পর্যন্ত। তবে পাম্পে তেল না থাকায় তেল দেওয়া বন্ধ।

সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে যানবাহনগুলো টাউনহলমুখী সড়কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। ট্রাস্ট ফুয়েল স্টেশনের সামনের লাইন মহাখালীর কাছাকাছি গিয়ে শেষ হয়েছে। তবে, তেল না থাকায় বিতরণ কার্যক্রম বন্ধ রাখা ছিল। দুপুর সাড়ে ১২টার আগ দিয়ে তেলের গাড়ি আসলে আবারও তেল দেওয়ার কার্যক্রম শুরু করা হয়।

পরীবাগে অবস্থিত মেঘনা ফিলিং স্টেশনের সামনে থেকে শুরু হয়ে পিজি হাসপাতালমূখী সড়কে দীর্ঘ লাইন দেখা গেছে। তবে, এই পাম্পের পাশে অবস্থিত পূর্বাচল ফুয়েল স্টেশনে তেল না থাকায় তেল বিক্রি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ট্রাস্ট ফুয়েল স্টেশনের সামনে অপেক্ষারত মো. আলম বলেন, গতকাল খিলক্ষেতে কোনো পাম্পে তেল না পেয়ে রাত ৩টার সময় ট্রাস্টের লাইনে দাঁড়িয়েছি। যখন লাইনে দাঁড়িয়ে তখন ছিলাম মহাখালী আর জাহাঙ্গীরগেট এর মাঝে যেখানে ফ্লাইওভার ব্রিজ নামছে সেখানে। এখন বাজে দুপুর ১২টা ২০। এখনও তেল নিতে পারিনি। তেল ছিল না। কেবল গাড়ি আসলো। তেল পেতে আরও সময় লাগবে।

বাড্ডা থেকে ট্রাস্ট ফুয়েল স্টেশনে তেল নিতে এসেছেন মোস্তফা। তিনি বলেন, রাত সাড়ে ৪টার দিকে পাম্পে এসেছি। এসে জাহাঙ্গীর গেট থেকে আরও পেছনে লাইনে দাঁড়িয়েছি এখনও তেল পাইনি। আরও কত সময় লাগবে বলতে পারি না।

যমুনা ফুয়েল স্টেশনের লাইনের শুরুতে দাঁড়িয়ে আছেন তাইজুল ইসলাম। তিনি বলেন, সকাল ৭টার সময় দাঁড়িয়েছি। অবশেষে এখন তেল পাচ্ছি। এই ভোগান্তি আর শেষ হচ্ছে না।

এই স্টেশনের একজন তেল বিক্রয়কর্মী বলেন, সকাল ৮টার সময় থেকে তেল দিচ্ছি। তখন এসে যে লাইন দেখছি, যত সময় যাচ্ছে লাইন তত বড় হচ্ছে। ছোট হওয়ার লাইন নেই।

তালুকদার ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে আছেন আলতাব হোসেন। তিনি বলেন, তেল দেওয়া এখনও শুরু হয়নি। তেল আসবে তারপর দেবে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝