রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রিশাদ হোসেনের চমক: অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৯:৩৫ পিএম  (ভিজিট : ৯৮)
X

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অভিষেক মৌসুমেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২৫-২৬ মৌসুমের জন্য হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় হিসেবে তাকে নির্বাচিত করেছে ক্রিকেট তাসমানিয়া।

বুধবার (১ এপ্রিল) হোবার্ট হারিকেন্স তাদের সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে। তাসমানিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘোষিত এই সম্মান রিশাদের ক্যারিয়ারে একটি বড় মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

রিশাদের জন্য এটি ছিল বিগ ব্যাশে প্রথম মৌসুম। মাত্র এক মৌসুমেই তিনি ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে উঠেছেন। তার বোলিং গড় ২০.৮৬ এবং ইকোনমি ৭.৮২, যা টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই কার্যকর।

মৌসুমজুড়ে রিশাদকে কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে পাওয়ারপ্লের পরপরই আক্রমণে আনতে এবং প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ উইকেটের বিনিময়ে ২৬ রান ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।

পুরস্কারের প্রতিদ্বন্দ্বী ছিলেন নাথান এলিস, নিখিল চৌধুরী ও ক্রিস জর্ডান। এলিস ১৪ উইকেট নিয়েছেন, নিখিল ব্যাট হাতে ৩০০-এর বেশি রান করেছেন, আর জর্ডান গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর বোলিং করেছেন। তবে ধারাবাহিকতা ও ম্যাচে প্রভাবের দিক থেকে রিশাদ এগিয়ে থেকে সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করেছেন।

ক্রিকেট তাসমানিয়ার এই স্বীকৃতি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও গর্বের। অভিষেক মৌসুমেই এমন সম্মান অর্জন করে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদ হোসেন নিজের শক্ত অবস্থান নিশ্চিত করেছেন।

আ.দৈ/এমএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝