রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার- ৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৮:০৮ পিএম  (ভিজিট : ৮৮)
X

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৬জনকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) ও রাশেদুল ইসলাম (২০)। গত মঙ্গলবার দিবাগত রাতে বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা এই আকস্মিক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে।

তাদের হেফাজত থেকে অবৈধ সুইচ গিয়ার ৩৫টি, বিভিন্ন ধরনের চাকু ১৩ টি, চাইনিজ কুড়াল ৩টি, চাইনিজ হাতুড়ি ৩টি, শক গান ৫টি ও পাঞ্জা ৫টি উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আজ বুধবার সকালে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝