রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১১৭)
X

এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। জয় দিয়ে পর্ব শেষ করার আশা থাকলেও শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সমিত-হামজাদের দলকে। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১তম মিনিটে, স্বাগতিকদের একটি দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে।

সিঙ্গাপুর এগিয়ে থাকলেও ম্যাচের শুরুতে বেশ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে শুরুটা ভালোই করে দলটি। সিঙ্গাপুরের আক্রমণও বেশ কয়েকবার সফলভাবে ঠেকানো হয়।

তবে ৩১ মিনিটে হঠাৎ করেই ম্যাচের মোড় ঘুরে যায়। নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে আক্রমণে উঠে আসে সিঙ্গাপুর। বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন প্রতিপক্ষের ফরোয়ার্ডকে থামাতে ব্যর্থ হন। প্রথম শটটি গোলরক্ষক মিতুল মারমা ঠেকালেও ফিরতি বলে ডিফেন্সের গাফিলতিতে শেষ পর্যন্ত গোল হজম করতে হয় বাংলাদেশকে।


এরপর ৩৮ মিনিটে সমতা ফেরানোর ভালো সুযোগ পায় বাংলাদেশ। বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে শেখ মোরসালিন শট নেন, যা ডিফেন্ডারের গায়ে লেগে গোল লাইনের দিকে গড়াতে থাকে। ঠিক তখনই ফয়সাল আহমেদ ফাহিম বল স্পর্শ করতে গিয়ে পড়ে গেলে পেনাল্টির দাবি ওঠে, কিন্তু রেফারি তাতে সাড়া দেননি।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা চালায় বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবল খেলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি তারা। ফলে হার নিয়েই ম্যাচ শেষ করতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝