রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন ভার্চুয়াল, ৩ দিন ক্যাম্পাসে পাঠদান: শিক্ষা মন্ত্রণালয়
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৫৪)
X

জ্বালানি সংকটের কারণে মহানগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি সাশ্রয়ে স্কুল-কলেজগুলোতে জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় করা হবে।

 তবে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই সশরীরে নিতে হবে। এছাড়া অফলাইন ক্লাসের দিনগুলোতে শিক্ষকদের সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করতে হবে।

ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ড কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উঠে আসে। 


তবে এই নিয়মটি কি সারা দেশে কার্যকর হবে নাকি শুধু বিভাগীয় শহরগুলোতে সীমাবদ্ধ থাকবে, তা নিয়ে এখনও বিশদ আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা নির্ধারণে বুধবার (১ এপ্রিল) এক জরুরি সভা ডাকা হয়েছে। ওই সভার পর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনে এই সিদ্ধান্তে আরও পরিমার্জন করা হতে পারে। মূলত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করে শিক্ষা কার্যক্রম সচল রাখাই এই নতুন পরিকল্পনার মূল লক্ষ্য।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝