রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিতর্কিত পুলিশ কর্মকর্তারা ডিএমপিতে ঢোকার চেষ্টায়
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ৮০)
X

ফ্যাসিস্ট আমলের বিতর্কিত পুলিশ কর্মকর্তারা আবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ঢোকার চেষ্টা করছেন। এসব বিতর্কিত কর্মকর্তারা ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার পক্ষে কাজ করতে গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন চালিয়েছেন। এমনই একজন সহকারি কমিশনার মো. নুরুল মোত্তাকীন।
 
জানা গেছে, তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে প্রায় এক যুগ ধরে ঢাকাযর বিভিন্ন থানা ও জোনে কর্মরত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের আত্মীয় হওয়ার সুবাদে রাজধানীর অন্তত পাঁচটি থানায় তিনি পোস্টিং নেন। এসি পেট্রোল হিসাবে রাজধানীতে দাপটের সঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন। 

জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে তার অগ্রনী ভূমিকায় অনেকেই হতাহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় তাকে শাস্তিমূলকভাবে বদলি করে পাঠানো হয় পার্বত্য এলাকায়। সময় বুঝে ধূর্ত ওই কর্মকর্তা বিশেষ কৌশলে সরকারি কমিশনার হিসাবে বদলি হয়েছেন ডিএমপিতে। তার এই বদলির খবরে পুলিশ প্রশাসনের অনেকেই হতবাক। আওয়ামী সরকারের বিশেষ সুবিধাভোগী এই পুলিশ কর্মকর্তা কি করে পুলিশের গুরুত্বপূর্ণ জায়গা (ডিএমপি) পোস্টিং পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।  

গত ৯ মার্চ পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপির সহকারি কমিশনার হিসেবে বদলির আদেশ দেয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আবারো আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তাবয়নে তিনি সক্রিয় ভুমিকা রাখতে পারেন বলে ধারনা করা হচ্ছে। পাশাপাশি সরকারের এ গুরুত্বপূর্ণ বাহিনীকে বিতর্কিত করার মিশন রয়েছে তার। অবিলম্বে এই ফ্যাসিস্ট কর্মকর্তার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে খোদ পুলিশ বাহিনী থেকেই।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝