রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপন তথ্যের ভিত্তিতে গুলশানে ১২০০ লিটার তেল উদ্ধার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৭৮)
X

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গুলশান বিভাগের আওতাধীন তিনটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে মজুদ করে রাখা প্রায় ১২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গুলশান বিভাগের পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন স্থানে গোপনে মজুদ করে রাখা জ্বালানি তেল জব্দ করা হয়।

সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, পুলিশের পাশাপাশি একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথভাবে গুলশান, খিলখেত ও ভাটারা থানা এলাকায় জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।


তিনি আরও জানান, এই অভিযান দুপুরের পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে। অভিযানে বেশি মুনাফার জন্য অবৈধভাবে মজুদ করে রাখা আনুমানিক ১২০০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অপচেষ্টা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝