রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৩৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ  আদালত। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। উক্ত আদালত একই সঙ্গে একটি সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্টদের একাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতে দাখিল করা আবেদনে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে মোয়াজ্জেম হোসেন প্রভাব খাঁটিয়ে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের মালিক হন। 

অভিযোগ রয়েছে এই অর্থের একটি বড় অংশ সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। চলমান অনুসন্ধানের মধ্যে অভিযুক্ত দেশত্যাগ করতে পারেন- এমন আশঙ্কা থেকে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এদিকে পৃথক আবেদনে ‘চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের’ বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দের অনুরোধ জানায় সিআইডি। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি লভ্যাংশের প্রলোভন দেখিয়ে ডিপিএস ও সঞ্চয়ী আমানত সংগ্রহ করে বিপুল অঙ্কের অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে।

তদন্তকারী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী আত্মসাৎ করা অর্থ গোপন রাখতে অভিযুক্তরা বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেন চালিয়ে যাচ্ছিলেন এবং সেই অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করছিলেন।

আদালতের নির্দেশনায় প্রাইম ব্যাংক পিএলসি’র বরিশাল শাখায় থাকা কাজী মফিজুল ইসলাম, ‘বেল ভিউ মেডিকেল সার্ভিসেস’ এবং ‘ফিজিওথেরাপি সেন্টার’-সংশ্লিষ্ট মোট পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এছাড়া আদালত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন)-কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। সিআইডির আবেদনের পক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ও অতিরিক্ত পিপি মো. আজিজুল হক দিদারের অনুমোদন ছিল বলে জানা গেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝