রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি রাজিউর ও সম্পাদক রাজিব মিনা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৫৩ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৭:৩৯ পিএম  (ভিজিট : ১৬৮)
X

বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশন (BANCSA) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব অফিসারগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়য়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান  সভাপতি এবং  প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন; সহসভাপতি মোঃ মানজুরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ খোরশিদ আলম, সহ সভাপতি বিপ্লব কুমার মোদক, সহসভাপতি মুহাম্মদ খালেদুল করিম ও সহসভাপতি পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল ইসলাম মিঠুন।

 যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর,  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, কোষাধ্যক্ষ মো: জাকির হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ড. মোঃ আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মোঃ সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মোঃ নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ),মোঃ নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ)।

দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক মো: বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা মোঃ আহসানুল কবির বুলবুল, সমাজ কল্যাণ সম্পাদক মোসা: সুমি খাতুন, আইন বিষয়ক সম্পাদক  মো: আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদনান জোবায়ের এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাজী দিদারুল আলম।

এ্রই নির্বাচন পরিচালনার কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত অধিদপ্তরের পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল।  শিগগিরই নির্বাচিত কমিটি আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন বলে জান যায়।

আ.দৈ/ কাশেম / আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝