রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুদকের মামলায় পলাতক টিউলিপসহ ২জনকে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৮০)
X

দুদকের করা মামলার আসামি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোনের মেয়ে ব্রিটিশ এমপি ‘টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে আগামী ৮ এপ্রিলের মধ্যে হাজির হবার গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। কারণ ‘টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশের বাইরে অবস্থান করছেন এবং অপর আসামি মামলা দায়েরের আগেই পলাতক রয়েছেন।
তিনি জানান, আজ রোববার (২৯ মার্চ ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালত ওই দুই আসােমিকেহিাজির হবার জন্য গেজেট প্রকাশের নির্নিশ দিয়েছেন। এরআগে তাদেরকে আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজ রোববার পর্যন্ত আসামিরা হাজির হয়নি এবং বিজি প্রেস থেকেও এসব বিষয়ে গেজেট প্রকাশ হয়নি। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়েছে,রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদক সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আগামী ৮ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়া সংক্রান্ত বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুদক-এর দেওয়া চার্জশিট গ্রহণ করে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিনটি ধার্য করেন আদালত। এই দিনও তাকে গ্রেফতার করতে পারেনি বলে প্রতিবেদন দাখিল করেন পুলিশ। 

এরপর আইন অনুযায়ী, ৮ মার্চ টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের জন্য দিন নির্দেশ দিয়ে ছিলেন আদালত। এ বিষয় প্রতিবেদন দাখিলের জন্য আজ রোববার (২৯ মার্চ) দিন ধার্য করেন আদালত।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। গত জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। 

পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/ ১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝