রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রোজধানীর উত্তরায়
সাবেক অতিরিক্ত সচিব আমজাদের বাসা থেকে কোটি টাকা ,১১টি আইফোন উদ্ধার, গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১৭০)
X

রোজধানীর উত্তরায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।  এই অভিযানে তার বাসা থেকে নগদ এক কোটি ৯ লাখ টাকা ও ১১টি আইফোন উদ্ধার করা হয়েছে। এরপর ওই বাসা থেকে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কোটি টাকাসহ সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে  অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে গ্রেফতার এবং নগদ কোটি টাকাসহ আইফোন  উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে থানায় গ্রেফতার আছে। গতকাল রোবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

এদিকে অভিযান সূত্রে জানা যায়, গতকাল রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান।অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে অভিযান শেষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। অভিযানটি প্রায় ৪ ঘণ্টা চলে বাসাটিতে।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসরে যান আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝