সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পিএসএলে অংশ নিতে বিদেশে পাড়ি বাংলাদেশি তারকাদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১:৩৭ পিএম   (ভিজিট : ৮৭)
X

একসঙ্গে এবার বাংলাদেশের ছয় ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন—নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। সোমবার এই ছয় জনের মধ্যে নাহিদ, শরিফুল, মোস্তাফিজ ও পারভেজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তিনটি ভিন্ন দলে এবার বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া হয়েছে পিএসএলে। সবচেয়ে বেশি তিন বাংলাদেশি আছেন পেশোয়ার জালমিতে।

নিলাম থেকে রানাকে নিয়েছে পেশোয়ার। আর তানজিদ তামিম ও শরিফুলকে সরাসরি চুক্তিতে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তানজিদ ভিসা পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দেশ ছাড়বেন।
লাহোরে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ ও ইমন।

রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। লাহোরের দুই ক্রিকেটার ফ্লাইট ধরলেও রাওয়ালপিন্ডির রিশাদ এখনো ফ্লাইট ধরেননি।
সোমবার সকালে নিজের ফেসবুকে বিমানের ভেতর তিন সতীর্থের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেন, ‘উড়াল দিতে প্রস্তুত, লড়াইয়ের জন্য প্রস্তুত।

পিএসএল চলাকালীনই আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড জাতীয় দল। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে (১৭, ২০ ও ২৩ এপ্রিল) এবং তিনটি টি-টোয়েন্টি (২৭, ২৯ এপ্রিল ও ২ মে) খেলবে টাইগাররা।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আটে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কমাতে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাতীয় গুরুত্ব বিবেচনায় বিসিবি কাউকেই পুরো মৌসুমের জন্য অনুমতি দেয়নি।

মোস্তাফিজুর রহমানকে দুই দফায় এনওসি দেওয়া হয়েছে (১৬ মার্চ–১২ এপ্রিল এবং ২৪ এপ্রিল–৩ মে)। অর্থাৎ তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন, তবে টি-টোয়েন্টি মিস করবেন। তানজিদ, শরিফুল, নাহিদ ও রিশাদ কিউইদের বিপক্ষে দুই ফরম্যাটেই বিবেচনায় থাকায় তাদের এনওসি দেওয়া হয়েছে ১৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত।

পারভেজ হোসেন ইমনকে শুধুমাত্র টি-টোয়েন্টি দলে বিবেচনার সম্ভাবনা থাকায় তাকে ২১ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝