রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএনসিসির উদ্যোগে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম  আপডেট: ২১.০৩.২০২৬ ৩:৪৭ পিএম  (ভিজিট : ৬৭)
X

গত বছরের ন্যায় এবারও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র-সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে কেন্দ্রীয় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন ইসলামী ফাউন্ডেশন কর্তৃক মনোনীত মাওলানা ক্বারী গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে ছিলেন মুফতি মাওলানা আতিকুর রহমান।

সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন ইসলামী ফাউন্ডেশন কর্তৃক মনোনীত মাওলানা ক্বারী গোলাম মোস্তফা। ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান এই জামাতে নামাজ আদায় করেন ও উপস্থিত নগরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জামাতে উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে ইমাম সাহেব খুতবা পাঠ করেন এবং আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চেয়ে দেশ, জাতি ও বিশ্ব সম্প্রদায়ের জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাতে রমজানের রোজা ও অন্যান্য এবাদত যেন আল্লাহ কবুল করেন সেজন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। মুসল্লিরা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চান ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝