ইমাম-মুয়াজ্জিনদের অনুদান দিলেন ডিএসসিসি প্রশাসক সালাম
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীরা
নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার প্রদান করেছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। এছাড়া ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে ইমাম-মুয়াজ্জিনদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুদাণের অর্থ প্রদান করেছেন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) ডিএসসিসির নগর ভবনে পৃথক দুটি অনুষ্ঠানে এই অনুদানের অর্থ হস্তান্তর করেন প্রশাসক।
গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মোঃ রাসেল রহমান।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান ও সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী গত ১৫ মার্চ সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাছে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ৪,৯৫০ জন পরিচ্ছন্নতা কর্মীদের অনুকূলে জনপ্রতি ৫ হাজার) টাকা করে মোট ২ কোটি ৪৭ লাখা ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আজ মঙ্গলবার নগর ভবনে ডিএসসিসি প্রশাসক আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে বরাদ্দকৃত অর্থ তুলে দেন।
পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্য প্রশাসক বলেন, "প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনি আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে 'ক্লিন সিটি, গ্রিন সিটি উপহার দেওয়া।"

জনসংযোগ কর্মকর্তা মোঃ রাসেল রহমান,আজ পৃথক অপর অনুষ্ঠানে, ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ১৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩ হাজার টাকা এবং ১৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ৫০ হাজার টাকা ঈদ অনুদান হিসাবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটির নিজস্ব তহবিল হতে এ অনুদান প্রদান করা হয়।
‘ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, "নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে।" এ সময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন।
ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















